প্রকাশিত: ১৪/০৭/২০১৮ ৭:০৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৬ এএম

সোয়েব সাঈদ, রামু
রামুর জোয়ারিয়ানালা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন্ আহবায়ক রমিজ আহমদ হত্যা মামলার প্রধান আসামী মুবিনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (১৩ জুলাই) ভোরে কুমিল্লা জেলার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ওসি তদন্ত মিজানুর রহমান ছাড়াও রামু থানার উপ-পরিদর্শক প্রভাত, উপ-পরিদর্শক মুহসিন এ অভিযানে অংশ নেন। গ্রেফতারকৃত মুবিনুল হক জোয়ারিয়ানালা উত্তর মিঠাছড়ি উত্তর পাড়া এলাকার নজির আহমদের ছেলে।

বহুল আলোচিত রমিজ আহমদ হত্যা মামলার প্রধান আসামী মুবিনকে গ্রেফতারের খবরে এলাকার জনসাধারণ উল্লাস প্রকাশ করেছে। উল্লসিত জনতা তাকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এবং মামলার সকল আসামীদের সহসা গ্রেফতারের দাবি জানিয়েছে। এলাকাবাসী এ মামলার সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান রমিজ হত্যা মামলার প্রধান আসামী মুবিনুল হককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হত্যাকান্ডের পর থেকে পুলিশ মুবিন সহ সকল আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। পর্যায়ক্রমে সকল আসামী গ্রেফতার করা হবে।

উল্লেখ্য গত ১ জুলাই রাতে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি আশকরখিল কালুর দোকান স্টেশনে গ্রাম্য শালিস চলাকালে স্বেচ্ছাসেবকলীগ নেতা রমিজ আহমদকে ছুরিকাঘাত করা হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রমিজ আহমদের ছোট ভাই ছাবের আহমদ বাদী হয়ে গত ৪ জুলাই ৭ জনকে আসামী করে রামু থানায় মামলা করেন।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer