উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/০৯/২০২২ ৯:১৬ পিএম , আপডেট: ২৯/০৯/২০২২ ১০:৩১ পিএম

সুমাইয়া জান্নাত। পূর্বের নাম শ্রেয়সী দে চৈতী। ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন বই-পুস্তক পাঠ করে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ৬ মাস পূর্বে দেশের প্রচলিত আইন অনুযায়ি নোটারী পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ ও নাম সংশোধন করেন। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইসলাম ধর্মের অনুসারী যুবক ইয়াছির আরাফাতের সাথে।
সুমাইয়া জান্নাত (২৩) বর্তমানে রামু সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা অরুন কান্তি দে রামু রাবার বাগানের গাড়ি চালক। তাদের স্থানী নিবাস চকরিয়া উপজেলার ডুলাহাজারা হলেও বাবার চাকরি সূত্রে দীর্ঘদিন সপরিবারে রামু রাবার বাগান এলাকায় বসবাস করে আসছেন।

সুমাইয়া জান্নাত জানান- সম্প্রতি তিনি কক্সবাজার সদর উপজেলার পূর্ব ঘোনার পাড়া এলাকার মো. কামাল হোসেন মজুমদারের ছেলে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়াছির আরাফাত অপির সাথে ইসলামী শরিয়াহ ও রেজিস্ট্রি কাবিননামামূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

তিনি আরো জানান- গত ২৭ ফেব্রæয়ারি কক্সবাজার নোটারী পাবলিকের কার্যালয়ে হলফনামামূলে সনাতন ধর্মাবলম্বী শ্রেয়সী দে চৈতী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পূর্বের নাম শ্রেয়সী দে চৈতী এর পরিবর্তে নতুন নাম রাখেন সুমাইয়া জান্নাত।
ওইসময় সুমাইয়া জান্নাত একটি জামে মসজিদের ইমামের নিকট পবিত্র কালেমা শরীফ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

সুমাইয়া জান্নাত আরো জানান- তাদের বিয়ের থেকে তার পিতা-মাতা সহ পরিবারের সদস্যরা তাদের এ বিয়ে মেনে না নিয়ে তাদের হয়রানি করার জন্য কক্সবাজার সদর মডেল থানা, রামু থানায় অভিযোগ দিয়েছে। যা অনাকাংখিত। তিনি তাদের নতুন দাম্পত্য জীবন এবং ইসলামী রীতিনীতি মেনে আল্লাহ ও রাসূল (স.) এর আদর্শমতে চলতে সবার দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...