প্রকাশিত: ০৪/০৪/২০১৭ ৮:০৮ এএম

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের রামু থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কেচুবনিয়া জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, গতকাল সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন কেচুবনিয়া জঙ্গলে রক্তাক্ত ১৮-১৯ বছরের এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে তাঁকে খবর দেন। এরপর তিনি ঘটনাটি পুলিশকে জানান। বেলা ১১টার দিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তরুণীর লাশ উদ্ধার করে। তরুণীর শরীরে ১২টির মতো ছুরিকাঘাতের চিহ্ন আছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক প্রথম আলোকে বলেন, ওই তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তরুণীর শরীরে অসংখ্য ছুরিকাঘাতের দাগ আছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় জানতে সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে তরুণীর ছবি প্রকাশ করা হয়েছে। সম্ভবত ওই তরুণীর বাড়ি কক্সবাজারের বাইরে। পরিকল্পিতভাবে কক্সবাজারে এনে তাঁকে হত্যা করা হয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer