প্রকাশিত: ২৫/০১/২০১৯ ৮:১১ এএম

সোয়েব সাঈদ, রামু::
রামু উপজেলার ঈদগড়ে সড়ক দূর্ঘটনায় মোক্তার আহমদ নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছে। বৃহষ্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঈদগড়-বাইশারী সড়কের পানিস্যাঘোনা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোক্তার আহমদ ঈদগড় ইউনিয়নের রেনুরকুল এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।

জানা গেছে, একটি দ্রুতগতির মোটর সাইকেল সড়ক পারাপারের সময় মোক্তার আহমদকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে গুরতর আহত হন মোক্তার আহমদ। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঈদগড় ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনা অভিযুক্ত মোটর সাইকেল চালক শাহীনকে আটক করা হয়েছে। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকার মোঃ ইসমাইলের ছেলে। নিহত মোক্তার আহমদ ৫ সন্তানের জনক।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer