প্রকাশিত: ০৮/০৮/২০১৮ ১০:৩০ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৮ পিএম

নীতিশ বড়ুয়া, রামু :
বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম ধর্মীয়গুরু, একুশে পদকে ভূষিত, উপ-সংঘরাজ, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্ব গ্রহন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার (৮ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বৌদ্ধ ধর্মীয়গুরু, পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে দেখতে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। মন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ ধর্মীয়গুরু, পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শয্যা পাশে দীর্ঘক্ষন অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপচার্য ডা. কনক কান্তি বড়–য়া, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহরের উপাধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শিষ্য- ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, শীলপ্রিয় থের, সাবেক ছাত্রলীগ নেতা রাহুল বড়–য়া, ওসমাণ গণি, বৌদ্ধ নেতা বংকিম বড়–য়া ও সংশ্লিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়–য়া জানান, মহাবিহারের অধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের বার্ধক্য জনিত কারনে শারীরিক অসুস্থ বোধ করলে তাঁকে কক্সবাজারের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসকের পরামর্শে গত ৫ আগষ্ট (রোববার) উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। রোববার বিকালে কক্সবাজার থেকে বিমান যোগে ঢাকা নেয়ার প্রাক্কালে কক্সবাজার বিমান বন্দরে পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে দেখতে যান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এসময় পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্ব নিয়ে এমপি কমল নগদ ২৫ হাজার টাকা দেন এবং পরবর্তী চিকিৎসার সকল প্রকার দায়িত্ব নেয়ার কথা জানান। বৌদ্ধ নেতা রাজু বড়–য়া পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্বসহ সার্বক্ষনিক খবরা-খবর নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ও সাইমুম সরওয়ার কমল এমপি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...