ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ৯:৪৪ এএম

কক্সবাজারের রামুতে ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার, ৩ মার্চ দুপুরে রামু চৌমুহনী স্টেশন এলাকায় এ অভিযান চালান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিরুপম মজুমদার। রামু চৌমুহনীস্থ আলম ডেন্টার কেয়ার, মডার্ণ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পপুলার প্যাথলজি, ডক্টরস প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টার, হেলথ রামু মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও সূর্যের হাসি ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পপুলার প্যাথলজিতে তাৎক্ষণিক কাগজপত্র দেখাতে না পারায় সাময়িকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। এছাড়া অপর ৩টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি ক্লিনিকে কোন ধরনের অনিয়ম পাওয়া যায়নি।
অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন- রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. তাহমিদ আশরাফ ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মমতাজ উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিরুপম মজুমদার জানিয়েছেন- চৌমুহনী স্টেশনের ৬টি ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিকে অভিযান চালানো হয়েছে। অভিযানে এসব প্রতিষ্ঠানের সেবার মান, প্রতিষ্ঠানের বৈধতাসহ অন্যান্য কাগজপত্র, ব্যবহৃত সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। এরমধ্যে ৫টি প্রতিষ্ঠানের কার্যক্রম সন্তোষজনক। অপর একটির মালিক না থাকা এবং এসব কার্যক্রম সন্তোষজনক না হওয়ায় সেটি আপাতত সিলগালা করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে সেটি খুলে দেয়া হতে পারে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...