প্রকাশিত: ১৬/০১/২০২২ ৯:৪৯ পিএম

সোয়েব সাঈদ ;:
রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের দূর্গম পাহাড়ি এলাকা ব্যাঙডেবা গ্রামের হেডম্যান আলী আহমদকে কূপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানিয়েছে -৩০ জনের অধিক একদল দূর্বৃত্ত/ডাকাতদল আলী আহমদের ব্যাঙডেবাস্থ বাড়িতে প্রবেশ করে তাকে কূপিয়ে ও গুলি করে হত্যা করে। রামু থানা পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

জানা গেছে- নিহত হেডম্যান আলী আহমদ দীর্ঘদিন বন রক্ষায় অসামান্য অবদান রেখে আসছিলেন। তিনি ৬ সন্তানের জনক।
আলী আহমদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

ক্ষুব্ধ গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হত্যাকারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...