প্রকাশিত: ২০/০৮/২০১৬ ৯:২০ পিএম

fatema mup pic 20 aug [Max Width 320 Max Height 240]প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালায় সন্ত্রাসী হামলায় মহিলা মেম্বারসহ একই পরিবারের ৪ জন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) সকাল ৭টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি আশকরখিল এলাকায় ফাতেমা মেম্বারের বাড়িতে এ হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন ফাতেমা বেগম মেম্বার (৪০), তার স্বামী আলী আহমদ (৪৫), ছেলে মোহাম্মদ কাজল (১৯) ও মোহাম্মদ সাদ্দাম (১৬)। আহতদেরকে প্রথমে রামু হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত মোঃ কাজল জানান, পূর্ব শত্রুতার আক্রোশে স্থানীয় সন্ত্রাসী ছৈয়দ আহমদ, মনজুর আলম, শফিউল আলম ও মনছুর আলম এর নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ঘেরা-বেড়া, আসবাবপত্র ভাংচুরসহ নগদ ২ লক্ষ টাকা, ১২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে তার মা মহিলা মেম্বার ফাতেমা বেগম, বাবা আলী আহমদসহ একই পরিবারের ৪ জন সদস্যের উপর উপর্যুপরি হামলা চালিয়ে গুরুতর আহত করে। তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবী করেন। এ হামলায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। এদিকে একজন জনপ্রতিনিধির উপর মধ্যযুগীয় কায়দায় হামলা-লুটপাটের ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer