প্রকাশিত: ১৬/০৯/২০১৭ ৭:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৭ পিএম

সোয়েব সাঈদ, রামু::
কক্সবাজারের রামুতে ছুরিকাঘাত করে যুবককে হত্যা করা হয়েছে। নিহত রবিউল হাসান বাবু (১৮) রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উমখালী মৌজিমেরদ্বীপ এলাকার আবু তাহের এর ছেলে। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল হাসান বাবুর স্বজনরা জানিয়েছেন, আগেরদিন রাতে পূর্ব উমখালী গনি সওদাগর পাড়ার আলী মদনের ছেলে জাফর আলমসহ স্থানীয় কতিপয় বখাটের সাথে রবিউলের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওই এলাকায় অবস্থান নেয় তারা। শনিবার সকাল আটটার দিকে পেশায় কাঠমিস্ত্রি রবিউল হাসান বাবু কর্মস্থলে যাওয়ার সময় উমখালী ছিদ্দিকের দোকান স্টেশনে হামলার শিকার হন। হামলাকারিরা তার গলায়, পিঠে ও বুকের পাশে একাধিক ছুরিকাঘাত করে। মূমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে হামলায় নেতৃত্ব দেয়া জাফর আলম পলাতক হলেও তার দুভাইকে বেঁধে রেখেছে স্থানীয় ক্ষুব্দ জনতা। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল দেখতে যায়।

চাকমারকুল ইউনিয়নের পরিষদের সদস্য সাহাব উদ্দিন জানিয়েছেন, নিহত রবিউল হাসানের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সদস্যরা। তিনি আরো জানান, সামান্য কথা কাটাকাটির জের ধরে স্থানীয় কিছু যুবক এ ঘটনা ঘটিয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...