প্রকাশিত: ০২/০২/২০১৭ ১১:১০ পিএম

সোয়েব সাঈদ::
রামুতে মিনিট্রাক চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় আতিক্কাবিবির ঘাটের সেতু সংলগ্ন রামু-মরিচ্যা আরাকান সড়কে এ দূর্ঘটনা ঘটে। এতে নিহত প্রনয় বড়–য়া (১২)
রামুর রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল বড়–য়াপাড়া এলাকার সুসেন বড়–য়ার ছেলে এবং রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রনয় বড়–য়া সাইকেল নিয়ে সেতু হয়ে রামু-মরিচ্যা সড়কে আসার সময় রামু চৌমুহনী অভিমুখি মাটি বহনকারি দ্রুতগামি মিনিট্রাক (চট্টমট্টো অ-১১৪) সাইকেল আরোহি এ ছাত্রকে চাপা দেয়। এতে মাথা ও মুখমন্ডল সম্পূর্ণভাবে পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় প্রনয় বড়–য়া।
এসময় গাড়ি ঘটনাস্থলে রেখে সটকে পড়ে চালক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার এবং ঘাতক গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এদিকে এলাকাবাসীর দাবি ওই স্থানে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে। যে কারনে সেখানে গতিরোধক (স্পিড ব্রেকার) স্থাপন জরুরি হয়ে পড়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...