প্রকাশিত: ১১/০৯/২০১৬ ৮:৩৮ পিএম

mail-google-comআবুল কাশেম সাগর,রামু
কক্সবাজারের রামুতে ভ্রাম্যমাণ আদলতের বিশেষ অভিযানে দুই মুদি দোকানীকে ২০ হাজার ও ১০ হাজার করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে মেয়াদ উর্ত্তীণ পণ্য, আচার, সিগেরেট পুড়িয়ে  ধ্বংস  ও অবৈব ভাবে দোকানে রাখা বিদেশী  ঝিরা জব্দ করা হয়েছে। রবিবার ( ১১ সেপ্টেম্বর)  সকাল ১১টা হতে রামু উপজেলার ফকিরা বাজার, রামু চৌমুহনী স্কুল মার্কেট,রামু বাইপাসে এসব অভিযান পরিচালনা করেন। রামু উপজেলা প্রশাসন, রামু থানা পুলিশ, রামু বিজিবির যৌথ এ অভিযানে ভ্রাম্যমাণ  আদালতে মাধ্যমে জব্দকৃত মেয়াদ উর্ত্তীণ পণ্য সমূহ বিকাল ২টায় রামু চৌমুহনী চত্তরে পুড়িয়ে ধবংস করেন এবং অবৈধ পথে আসা ঝিরা হেফাজতে রাখা হয়। এসময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নিকারুজ্জামান, রামু থানা অফিসার ইন্চার্জ ( ওসি) প্রভাষ চন্দ্র ধর, রামু ৫০  বিজিবির সিও মনজুরুল আলম ও কক্সবাজার বিজিবি প্রধান। অভিযান বিষয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নিকারুজ্জামান জানান, রামু উপজেলার বিভিন্ন বাজার ও দোকানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে যাতে জনগণকে ভেজাল, মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রির মাধ্যমে যাতে ঠকাতে না পারে। রামু  চৌমুহনীকে যানজটমুক্ত রাখতে নির্দিষ্ট স্থানে সিএনজি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer