প্রকাশিত: ০৫/০৭/২০১৬ ৮:৩৩ এএম

ramu-buma-pic_119005ডেস্ক রিপোর্ট

কক্সবাজারের রামু উপজেলায় চুরি হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবিস্ফোরিত পরিত্যক্ত বোমা। রবিবার গভীর রাতে এ বোমাটি চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সূত্রে জানা গেছে, উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা টেইলা পাড়া তক্তাখালী এলাকায় গোলাম কাদেরের বাড়ির সামনে বোমাটি বিশ্বযুদ্ধের পর থেকে সংরক্ষিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ বোমাটি সৈন্যবাহিনী তাদের নিজস্ব যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করেছিল। কিন্তু বোমাটি বিস্ফোরিত হয়নি।

এদিকে, ওই পাহাড়ি অঞ্চলে যুগের পর যুগ পরিত্যক্ত ছিল অবিস্ফোরিত বোমাটি। সিলিন্ডার গ্যাসের মত দেখতে বোমাটির ওজন ৭ থেকে ৮ মন। বোমার গায়ে ৯টি পাকা ও দুই পাশে দুইটি ক্যাবল সংযুক্ত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সদস্য হাবিব উল¬াহ জানান, স্থানীয় কিছু মানুষ টাকার লোভে পড়ে বোমাটি বিক্রি করে দিয়েছে বলে শুনেছি।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মাটি খুঁড়ে বোমাটি নির্দিষ্ট স্থান থেকে নিয়ে যাওয়া হয়েছে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঢাকাটাইমসকে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...