প্রকাশিত: ২৪/০২/২০১৭ ৯:৫১ পিএম

সোয়েব সাঈদ, রামু

রামুতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে। রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আলী হোসেনের ভাড়া বাসায় বৃহষ্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত আটটায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু জাহারা আকতার (২১) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাথ মুরা পাড়া এলাকার রবিউল আলমের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী রবিউল আলম পলাতক রয়েছেন।

ওই বাড়িতে থাকা রবিউলের মা চেমন নাহার জানান, তাঁর পুত্রবধূ কেন আত্মহত্যা করেছেন তিনি তা জানেন না। এমনকি স্বামী বা অন্য কারো সাথে তার মনোমালিন্য ছিলো না বলে দাবি করেন তিনি।

বাড়ির মালিক আলী হোসেনের ভাই ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের মেম্বার মো. কামাল জানান, প্রায় মাসখানেক পূর্বে রবিউল স্ত্রী, মা সহ বাড়িটির একাংশ ভাড়া নেন। কেন রবিউলের স্ত্রী আত্মহত্যা করেছেন তা কেউ জানে না।

খবর পেয়ে রাতে রামু থানা পুলিশের একটি দল ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম ঘটনাস্থলে যান। থানার উপ-পরিদর্শন মুকিমুল জানান, হ্নীলা থেকে নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা আসেন রাত সাড়ে ১২টায়। ওইসময় সকলের উপস্থিতিতে বাড়ির কক্ষের দরজা ভেঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

এদিকে নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer