ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০২/২০২৫ ৬:৩৮ এএম

কক্সবাজারের রামুতে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের ঘোনার পাড়ার মৃত ভোলা বড়ুয়ার ছেলে বোধন বড়ুয়া (৩৪) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়ার মুইং চা অং মার্মার ছেলে উসাই মং মার্মা (৪৩)।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বলেন, বিকালে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মাদকের চালান লেনদেন সংক্রান্ত সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে আটকদের দেহ তল্লাশি করে ১৫ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

১৯৭ কোটি টাকার নিরাপত্তা প্রকল্প অকার্যকর, ঝুঁকিতে ৩৩ রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ...

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’ লিখে স্ট্যাটাস দেওয়ার পাঁচ ঘণ্টার ...

রোহিঙ্গা শিবিরের মাটিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিক কণা, কেজিতে গড়ে ১০৪টি!

বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে গবেষণা করেছেন ...