প্রকাশিত: ১৯/০৯/২০১৯ ৯:০৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক ::
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি এলজি, ৬ রাউন্ড কার্তুজ ও ৮ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বালুখালী ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফজল আহমদের ছেলে মোহাম্মদ জামিল (২০), একই ক্যাম্পের নবী হোসেনের ছেলে আসমত উল্লাহ (২১) ও বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর নতুন পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রফিক (২৪)।

পুলিশ জানায়, বুধবার রাতে তাদের আটক করা হয়। এরপর বৃহস্পতিবার ভোরে তাদের নিয়ে ওই এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশ। এ সময় তাদের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ওই তিন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে যায়। পরে আহত সন্ত্রাসীদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তাদের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও চুরির অভিযোগ ছিল।বার্তা২৪

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...