উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৯/২০২২ ৭:২৮ এএম

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে উত্তেজনার কারণে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে নির্দেশনা আসার পর উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মধ্যরাতেই পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়েছে কুতুপালং উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে এই কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, চলবে দুপুর ১ টা পর্যন্ত।

রাত ১২ টার দিকে কেন্দ্র পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব সহ সংশ্লিষ্টরা।

ইউএনও জানান, পরীক্ষার্থীরা যেনো নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে সে লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যানবাহনের ব্যবস্থা ও রাখা হবে বলে জানান তিনি।

কুতুপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ” নির্দেশনা পাওয়ার পর থেকেই পরীক্ষার্থীদের জন্য আসন প্রস্তুত করার কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রের অন্যান্য প্রস্তুতি ও নেওয়া হচ্ছে।”

এসময় উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়াও পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যে কেন্দ্রে অবস্থান করছেন ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর।

তিনি বলেন, ” আমরা রাতেই প্রশাসনের নির্দেশনা পেয়ে কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসেছি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য। আমাদের কেন্দ্রের ৪১৯ জন পরিক্ষার্থী এখানে বাংলা ২য় পত্রের পরীক্ষায় অংশ নিবে। ”

এর আগে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে কেন্দ্র স্থানান্তর এর বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সকল পরীক্ষার্থীকে যথাসময়ে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে এসএসসি/ এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে অনুরোধ করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি।

এদিকে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তুমব্রু সীমান্তের কোনাপাড়ার জিরো পয়েন্টের অস্থায়ী রোহিঙ্গা শিবিরে মায়ানমার থেকে নিক্ষেপিত দুইটি মর্টার শেল বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত ও আরো ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রাত ১ টা ৪৫ এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো ঘুমধুম এলাকায় ওপার থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে, ফলে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer