ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০২/২০২৪ ১:২২ পিএম

রাঙামাটিতে লড়ির ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির একটি লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা যান।

নিহতরা হলেন- নবীর হোসেন (৫০) ও মো. হানিফ (৫০)। তাৎক্ষণিক নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান (অপরাধ) বলেন, রাঙামাটি- চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকায় একটি লড়ি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা যান।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...