প্রকাশিত: ২৬/০৫/২০১৬ ৬:৫২ পিএম

election_commision1461919184ফারুক আহমদ, উখিয়া॥

উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভোটারদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে অবশেষে ভোটকেন্দ্র পরিবর্তন করেছে প্রশাসন। জানা যায়, রত্নাপালং ইউনিয়নের ৯নং ভোট কেন্দ্র ছিল পুরাতন ও জরাজির্ণ ইউনিয়ন পরিষদ কার্যালয়। উক্ত ভোট কেন্দ্রে ভোট প্রদানের যথাযথ পরিবেশ এবং ভোটার দাড়ানোর পর্যাপ্ত জায়গা না থাকা সহ বিভিন্ন কারণে কেন্দ্র পরিবর্তনের দাবী উঠে এলাকাবাসীর পক্ষে। পশ্চিম রতœা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে হস্তান্তরের করার হলে স্থানীয় সংখ্যালঘু ভোটার সহ অন্যান্য ভোটারগণ অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগ করতে পারবে। অবশেষে এলাকাবাসীর পক্ষে গত ১২ মে সাংবাদিক, মানবাধিকার কর্মী সাঈদ মো: আনোয়ারের এক লিখিত আবেদনের প্রেক্ষিতে পুরাতন ইউনিয়ন পরিষদের ভোটকেন্দ্র পরিবর্তন করে পশ্চিম রতœা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে হস্তান্তর করেছে প্রশাসন। অন্যদিকে ভোটকেন্দ্র পরিবর্তন করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল থেকে শুরু করে সাধারণ ভোটাররা।

পাঠকের মতামত

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...
Single Page Footer