প্রকাশিত: ১২/০২/২০১৭ ৯:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক::
টেকনাফ হ্নীলার রংগীখালী নৃশংস জোড়া খুনের ঘটনায় জড়িত ৬ আসামীকে কারাগারে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত। ১২ ফেব্রুয়ারী দুপুরে হত্যাকারীরা কক্সবাজার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে না মঞ্জুর করে আদালত সাথে সাথে তাদের কারাগারে প্রেরণ করেছে। হত্যা মামলার আসামীরা হলেন, জোড়া খুন এবং সোনা মিয়া হত্যা মামলার ২নং আসামী রংগীখালী মৃত কবির আহমদের ছেলে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন, গুরা মিয়ার ছেলে ফায়সাল, আসকর আলী, নজির আহমদের ছেলে সাকের, মজুনার ছেলে মোহাং হোছন বদায়্যা, আমির আলীর ছেলে দেলোয়ার হোছাইন। ২০১৩ সনের ২৪ অক্টোবর আসামী হেলাল উদ্দিনের নেতৃত্বে যুবদল নেতা ছৈয়দুল আমিন ও শাহ জালালকে দিন দুপুরে নৃশংস ভাবে হত্যা করা হয়। ঘটনার ৫দিন পর টেকনাফ থানায় জোড়া খুনের ঘটনায় ১টি হত্যা মামলা দায়ের হয়। যার নং-১৭, তাং-২৯/১০/২০১৭ইং। মামলার বাদী শাহ আলম, আইনজীবি আমির হোছাইন, ও সেলিমুল মোস্তফা সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীরা আজ আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেন।#

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer