উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/০৯/২০২৩ ৭:৪১ পিএম
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে ২৬০ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়। পরে যাচাই বাছাই করে সংশ্লিষ্ট ক্যাম্প ইর্নচাজ নিকট হস্তান্তর করা হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। ৮ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো: আমির জাফর সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, আটককৃত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হচ্ছে।ক্যাম্পের অভ্যন্তরে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি চেকপোস্ট ফাঁকি দিয়ে বিভিন্ন স্হানে পালিয়ে যাওয়ার সময় ২শ জন রোহিঙ্গা আটক করা হয়।

জানা যায়, উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতিদিন বিভিন্নভাবে বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে যাচ্ছে। অল্প সংখ্যাক রোহিঙ্গা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছে।

এ ব্যাপারে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) উক্য সিং বলেন, আটককৃত রোহিঙ্গাদের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসির নিকট হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...