প্রকাশিত: ২৪/১০/২০১৮ ৭:৪৫ এএম

নিউজ ডেস্ক ::তুক হিসেবে বরের দাবি ছিল একটি মটর সাইকেল ও সোনার চেন। তা দিতে না পারায় বিয়ে করতে অস্বীকৃতি জানায় বর। এতে রাগে ফেটে পড়ে কনের পরিবার। একপর্যায়ে বরের মাথা ন্যাড়া করে দেয় কনের পরিবার। এ ঘটনা ভারতের লখনউতে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কনের দাদি সংবাদমাধ্যমে জানায়, বিয়ের পাঁচ দিন আগে বরের পক্ষ থেকে মোটর সাইকেল ও চেন যৌতুক হিসেবে দাবি করে। কিন্তু আমরা তা দিতে রাজি ছিলাম না। এতে বিয়ে করতে অস্বীকৃতি জানায় বর। আমি জানি না কে বরের মাথায় এটি ঢুকিয়ে দিয়েছিল।

ইতিমধ্যে বরের ন্যাড়া মাথার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। একপ্রকার তোলপাড় চলছে ওই ছবি নিয়ে।

কনের পরিবারের এমন কর্মকাণ্ডে বাহবা জানাচ্ছেন সবাই। সোশ্যাল মিডিয়াতে বরের ন্যাড়া মাথার ছবি শেয়ার করে কেউ লিখেছেন, যৌতুক চাওয়ার ফল। বরের এটা প্রাপ্য ছিল।

অনেকে লিখেছেন, অনেক পরিবারের এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে। যৌতুকের কারণে এখনো যে অনেক বিয়ে ভেঙ্গে যায় তার প্রমাণ এটি। আমাদের সবার উচিৎ যৌতুকের বিরুদ্ধে কথা বলা।

পাঠকের মতামত

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...