প্রকাশিত: ১৯/১০/২০১৯ ২:৪১ পিএম , আপডেট: ১৯/১০/২০১৯ ২:৪৩ পিএম

ডেস্ক রিপোর্টি::
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলী সংযোগ সড়কটি দুই দিনের জন্য বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ। এতে পর্যটকদের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে চাকরিরতরা চরম দুর্ভোগে পড়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে আকস্মিকভাবে ওই সড়কটি বন্ধ করে দেয় পৌর কর্তৃপক্ষ। তবে পৌরসভার কর্মকর্তাদের দাবি, আকস্মিকভাবে নয়, বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েই ওই সড়কটি বন্ধ করা হয়েছে।

কক্সবাজার পৌরসভার জনসংযোগ কর্মকর্তা আহসান সুমন জানান, সড়কের খুব কাছে থাকা বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য দুই দিন সংযোগ সড়কটি বন্ধ থাকবে। বৈদ্যুতিক খুঁটির কারণে সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাই বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণের উদ্যোগ নিয়েছে পৌরসভা।

উল্লেখ্য, এর আগে সংস্কারের জন্য ৬ মাস বন্ধ রাখা হয় কলাতলী-মেরিন ড্রাইভ সংযোগ সড়কটি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...