প্রকাশিত: ০৪/০৯/২০১৬ ৮:৫১ পিএম , আপডেট: ০৪/০৯/২০১৬ ৮:৫১ পিএম

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর একটি আক্ষেপ রয়ে গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।

শনিবার সন্ধ্যায় মীর কাসেমের সঙ্গে কাশিমপুর কারাগার থেকে দেখা করে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের কাছে এ কথা জানান তিনি।

খন্দকার আয়েশা খাতুন বলেন, মীর কাসেমের শেষ ইচ্ছা ছিল তার ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে দেখা এবং তার সঙ্গে কথা বলা। মৃত্যুর আগে আরমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করার ইচ্ছা ছিল তার। কিন্তু বেশ কিছুদিন ধরে আরমান নিখোঁজ থাকায় তার সঙ্গে কথা হলো না মীর কাশেমের।

খন্দকার আয়েশা খাতুন জানান, এ সরকারের আমলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে লাভ নেই। প্রাণভিক্ষা চাইলেও তা পাওয়া যেতো না। এ কারণে তিনি তা চাননি।তিনি জানান, মীর কাসেম আলী সবাইকে শান্ত থাকতে বলেছেন এবং ধৈর্য্য ধারণ করতে বলেছেন।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer