প্রকাশিত: ১৭/০২/২০২০ ৮:১৩ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান কয়েকদিন আগে একটি ভিন্নরকম বিষয়ে সংবাদ শিরোনাম হয়েছিলেন।
দৌলতদিয়া যৌনপল্লীর এক যৌনকর্মীর জানাজা-দাফন ও কুলখানি করে বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসেন তিনি। কারণ ওই যৌনপল্লীর যৌনকর্মীদের কখনও দাফন-কাফন করা হতো না। ওসির উদ্যোগে দেশে প্রথমবারের মতো ওই যৌনকর্মীর জানাজা ও কুলখানি করা হলো। বড় বড় আন্তর্জাতিক মিডিয়া এ নিয়ে সংবাদ প্রকাশ করে।

এবার নিজ কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে আলোচনায় এসেছেন ওসি আশিকুর রহমান। সেখানে তিনি পুলিশকে স্যার না ডাকার অনুরোধ জানিয়েছেন।

গোয়ালন্দঘাট থানার ফেসবুক আইডিতে নিজের অফিস কক্ষের দরজার সামনে টাঙানো একটি ব্যানারের ছবি পোস্ট করেন ওসি আশিকুর।

এতে লেখা রয়েছে, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এটি একজন গণকর্মচারীর অফিস। যেকোনো প্রয়োজনে এ অফিসে ঢুকতে অনুমতির প্রয়োজন নেই। সরাসরি রুমে ঢুকুন। ওসিকে স্যার বলার দরকার নেই।’

এ বিষয়ে ওসি আশিকুর রহমান বলেন, ‘আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমি তো বলব এটাই হওয়া উচিত। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। সুতরাং জনগণকে সেবা দেয়াই আমাদের কাজ। স্যার বলার প্রশ্নই আসে না।’

এদিকে আশিকুর রহমানের পোস্ট করা সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আজকের যুগে পুলিশের প্রতি মানুষের যে বিরূপ একটি মনোভাব রয়েছে, তা আশিকুর রহমানের মতো কর্মকর্তাদের জন্য অনেকটাই দূর হয়ে যাবে বলে মনে করেন সাধারণ

পাঠকের মতামত

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...
Single Page Footer