উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১২/২০২২ ৭:২৮ এএম

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিনকে (টুকু) পুলিশ আটক করেছে বলে জানিয়েছে বিএনপি। রাজশাহীতে বিএনপির গণসমাবেশ থেকে ফেরার পথে শনিবার রাতে রাজধানীর আমিন বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে বলে দলটির দুজন নেতা জানিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে যুবদল সভাপতির আটকের বিষয়ে কিছু জানানো হয়নি।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে বলেন, সুলতান সালাউদ্দিনের সঙ্গে থাকা তাঁর একান্ত সহকারী মোখলেসুর রহমান, যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম ও ছাত্রদলের সাবেক সহসভাপতি জাভেদ হাসানকে আটক করেছে পুলিশ।

যুবদল সভাপতিকে আটকের নিন্দা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশ কেন্দ্র করে সরকার অত্যাচার চালাচ্ছে। অবিচার এমন পর্যায়ে চলে গেছে, এর থেকে মুক্ত করতে প্রয়োজন গণ–অভ্যুত্থান।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...