ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৩/২০২৫ ১০:০০ এএম

কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন (১৫৫২১) সরকারের উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন সহ সরকারের একই পদমর্যাদার ১৯৪ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

মোহাম্মদ সালাহউদ্দিন কক্সবাজারের ২৪ তম জেলা প্রশাসক হিসাবে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর কক্সবাজারে জেলা প্রশাসনে যোগদান করেন। তিনি বিসিএস (প্রশাসন) ২৪ তম ব্যাচের একজন সদস্য।
সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর প্রতি অর্পিত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন

পাঠকের মতামত

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...
Single Page Footer