প্রকাশিত: ০৫/০৬/২০১৮ ৩:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১০ এএম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৬ হাজার পিস ইয়াবাসহ শহিদুল্লাহ ও তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ৯ টার দিকে অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহজহান ও সিনিয়র সহকারী কমিশনার গোলাম সাকলায়েনের নেতৃত্বে একটি দল তাদের গ্রেফতার করে।

গ্রেফতার অন্যরা হলেন শ্রী স্বপন দত্ত (৩২), মো. মাহবুর সরদার (৩০), মাহমুদ হোসেন (৩০), মো. ইসমাইল হোসেন (৪৭), মো. কালা হাসান (৪৫), মো. বরকত আলী (৩৫)।

সাকলায়েন জানান, গ্রেফতার শহিদুল্লাহর বাড়ি টেকনাফে। তিনি কোরআনে হাফেজ। এছাড়া ভারতের দেওবন্দ থেকে তিনি দাওরা হাদিসে ডিগ্রি নিয়েছেন। তার পাঁচ ভাইয়ের চারজনই হাফেজ। খুব ভালো ক্বারিও কিন্তু ইয়াবা ব্যবসার গডফাদার।

তিনি আরো জানান, আটককৃতদের মঙ্গলবার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer