প্রকাশিত: ১৯/০৭/২০১৯ ১০:০৭ এএম , আপডেট: ১৯/০৭/২০১৯ ১০:১২ এএম

আয়ুবুল ইসলাম, কক্সবাজার
উখিয়া উপজেলায় একের পর এক ছাত্রী ধর্ষণের ঘটনা অভিভাবক মহলকে ভাবিয়ে তুলেছে। গত ১১ জুলাই মসজিদের এক ইমাম ২য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে ওই ইমামের বিরুদ্ধে। যা পুরো উখিয়া তোলপাড় সৃষ্টি হয়। এর ৭দিনের মাথায় আবারো স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টা চালিয়েছে খুরশেদ আলম জাহেদ (৩৩) এক নামের ব্যক্তি। সে মধ্যম ডিগলিয়াপালং কেরামইত্তা পাড়ার মোঃ কালুর ছেলে। এ নিয়ে নতুন করে আবারো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ছাত্রীর পিতা পূর্বডিগলিয়াপালং মুরাপাড়া এলাকার মোঃ শাহজাহান বলেন, প্রতিদিনের ন্যায় তার ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে কোচিং করার জন্য সকাল ৮টার দিকে পূর্বডিগলিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় যায়। বিদ্যালয়ে প্যারা শিক্ষক নুরুল আলম নুরু বিদ্যালয়টির দরজা-জানালা খুলে দিয়ে পাশ্ববর্তী দোকানে নাস্তা করতে গেলে ওই মুহুর্তে জাহেদ স্কুলের ক্লাস রুমে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে অন্যান্য ছাত্র-ছাত্রীরা দৌড়ে গিয়ে প্যারা শিক্ষক নুরুল আলমকে বললে সে সাথে সাথে স্কুলে আসে। এসময় দরজা খুলে জাহেদ পালিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে জানার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ছৈয়দ করিমের মোবাইলে একাধিকবার ফোন করার পরও মোবাইল সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় বেশ কয়েকজন গ্রামবাসী জানান, জাহেদ ইতোপূর্বে এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর বলেন, এ ধরনের ঘটনা আমাকে কেউ অবগত করেনি। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ উঠেছে একটি মহল বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করছে। ক্ষমতার অপব্যবহার করে কতিপয় লোকজন প্রশাসনকে ম্যানেজ করার অপচেষ্টা চালাচ্ছে। যার কারণে উপজেলা শিক্ষক অফিস এবং থানাকে অবগত করেনি।

এদিকে স্কুলে অধ্যায়রত ছাত্র-ছাত্রীরা জাহেদের শাস্তির দাবি জানিয়ে বলেন, এর উপযুক্ত বিচার না হলে তারা ক্লাস বর্জন করতে বাধ্য হবে। এছাড়াও ইউএনও এবং উপজেলা শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপি প্রদানের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...
Single Page Footer