ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০১/২০২৫ ১০:২০ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যাটারিচালিত অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে মো. এনামূল হক (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসা ব্রিজের ঢালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. এনামূল উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের কৃষক মিন্টুর ছেলে। সিরাজদিখান সরকারী কুঞ্জ বিহারী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ব্যবসা বিভাগের ছাত্র। গুরুতর আহত মো. বিল্লালকে (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনাহলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের সহপাঠী রিফাত হাওলাদার জানান, এনামূলহক সহ দুই বন্ধু একই মোটরসাইকেলে ইছাপুরা যাচ্ছিল। ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার ব্রিজের পর এক গাড়ির গ্রেজের সামনে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে ২ আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে। দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে এনামূল হক মারা যান। আহত বিল্লালের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...