ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১২/২০২৩ ১:৩৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ ও ৭ জানুয়ারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ৫ জানুয়ারি মধ্যরাত থেকে তিনদিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে এসব কথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার পরামর্শ অনুযায়ী উপজেলা ও থানা এলাকায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, রিটার্নিং বা প্রিজাইডিং কর্মকর্তার চাহিদা অনুযায়ী ভোটকেন্দ্র বা ভোটকক্ষের শান্তিশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং করার ব্যবস্থা নেওয়া হবে।

ভোটকেন্দ্র এলাকায় ধূমপান করা যাবে না, বহন করা যাবে না দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ। পাশাপাশি ভোটকেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক হিটার ও চুলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

পরিপত্রে বলা হয়েছে, ৬ জানুয়ারি মধ্যরাত থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত নৌযান চলাচল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর ৫ জানুয়ারি মধ্যরাত থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ।

এছাড়া ৯ জানুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পরিপত্রে। ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টা ও পরের ৪৮ ঘণ্টা মিছিল, মিটিং, শোভাযাত্রা করা যাবে না।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...