ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০১/২০২৪ ৮:৫২ এএম

শরীয়তপুরের ভেদরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় সজীব বেপারী (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের শনিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। সজীব বেপারী চরভাগা ইউনিয়নের মধ্যঢালী কান্দি এলাকার খোরশেদ বেপারীর ছেলে ও বেপারীকান্দি চরভাগা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সজীব বেপারী তার চাচাতো ভাই রিয়াদকে সঙ্গে নিয়ে মধ্যঢালী কান্দি থেকে মোটরসাইকেলযোগে শনিকান্দি এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল শেষে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...