প্রকাশিত: ০৬/০১/২০১৭ ৭:২৪ এএম

কক্সবাজার প্রতিনিধি::

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগরের নিকটবর্তী নির্জন এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা এক গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারপ্রাপ্ত গৃহবধূর নাম হালিমা বেগম (২০)। তিনি শহরতলীর চান্দেরপাড়া এলাকার প্রবাসী মোক্তার আহমদের স্ত্রী। তার শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে একটি সিএনজি টেক্সি কক্সবাজার শহরের দিক থেকে এসে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগরের নিকটবর্তী নির্জন এলাকায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই গৃহবধূকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারীরা উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

আহত হালিমা মুমূর্ষু অবস্থায় জানায়, তাকে পূর্ব শত্রুতার জের ধরে দুইজন দুর্বৃত্ত অপহরণ করেছে।

পাঠকের মতামত

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer