লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

হেলাল উদ্দিন, টেকনাফ :
মেরিন ড্রাইভ সড়কে দুই সিএনজি মুখােমুখি সংঘর্ষে অংসাইন (৩২) নামের এক রাখাইন যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মনখালী ব্রীজ সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী এলাকার অং ছ চেং এর পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে টেকনাফগামী সিএনজি (কক্সবাজার থ ৪৮৫১) মনখালী ব্রীজ এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা অপর সিএনজিতে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটলাস্থালে অংসাইন নিহত ও অপর ৩ গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করে।
নিহত যুবক টেকনাফ উপরের বাজারে মং মং স্বর্ণকারের কর্মচারী ছিল।
পাঠকের মতামত