প্রকাশিত: ২১/১২/২০১৯ ৮:৪৩ পিএম

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নীতি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। তাই কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। মাদকসেবী ও ব্যবসায়ী যে দলেরই হোক, কারো রেহাই নেই। অভিযোগের সত্যতা মিললে মুরগির বাচ্চার মতো মাদক ব্যবসায়ীদের ধরে জেলে ভরানো হবে।’

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রংপুরের মিঠাপুকুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে মিঠাপুকুরের দুটি ইউনিয়নের ১০৭ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।

মাদকের অন্ধকার থেকে আলোর পথে আত্মসমর্পণকারীদের উদ্দেশে এসপি বিপ্লব কুমার সরকার বলেন, ভালো হবার সুযোগ বারবার আসে না। আপনাদের অন্যদের মতো সুস্থ ও স্বাভাবিক জীবনে থাকার অঙ্গীকার করতে হবে। আজ যারা আত্মসমর্পণ করলেন, তাদের প্রতি পুলিশের নজরদারি আরো বেশি থাকবে। এরপর ভুল আর অপরাধ করলে কোনো ছাড় দেওয়া হবে না।

নানকর দ্বীমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আরমান হোসেন, মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান রুস্তম আলী মন্ডল প্রমুখ। এতে সভাপতিত্ব করেন নানকর দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।

সমাবেশে ১০৭ জন নারী ও পুরুষ মাদক ব্যবসা ও সেবন ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন। এসময় তাদের জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।

আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...