প্রকাশিত: ২১/০৯/২০২০ ৯:৪২ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের বিদায়ী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণে তাদের সাথে বিদায়ী চা চক্রে মিলিত হয়েছেন। কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে রোববার ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই চা চক্রে বিদায়ী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বক্তব্য রাখেন। বিদায়ী চা চক্রে এসপি এবিএম মাসুদ হোসেনকে আপ্যায়ন করা হয় এবং জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে উপহার প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে নরসিংদীর সম্মুখ যুদ্ধের মুক্তিযোদ্ধা মাস্টার শওকত আলী’র গর্বিত সন্তান ও কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, কক্সবাজারে মুক্তিযুদ্ধকালীন জয়বাংলা বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান সহ জেলার সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম-কে রাজশাহী জেলার পুলিশ হিসাবে বদলী করা হয়েছে। অপরদিকে, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান’কে কক্সবাজারের পুলিশ সুপার হিসাবে নিয়োগ দেওয়া হয়। গত ১৭ সেপ্টেম্বর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম-এর কক্সবাজার কর্মস্থলে ২ বছর পূর্ণ হয়েছে

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer