প্রকাশিত: ০১/০৮/২০২১ ১০:৩৮ পিএম

শফিউল আলম

ছোট বেলায় যখন সবার মাঝে
মেধার লড়াইয়ে জিতে যেতাম,
তখন বুক ফুলিয়ে মনে মনে বলতাম,
মুই কি হনু রে!

ক্লাসের সব পড়া যখন
স্যারদের সামনে গড় গড়িয়ে বলে যেতাম,
তখন বুক চেতিয়ে মনে মনে বলতাম,
মুই কি হনু রে!

কৈশোরে, যৌবনে জীবনের বাটে বাটে
যখনি বিদ্যায়,বুদ্ধিতে অন্যকে ডিংগিয়েছি,
তখন শার্টের কলারটি উঁচিয়ে মনে মনে বলতাম,
মুই কি হনু রে!

চাকরির বাজারে লড়ে জিতে বাহারে
চাকরিটি যখনি হাঁকালাম,
তখন বড়াই করে সবে বলতাম,
মুই কি হনু রে!

চাকরির মই বেয়ে যখন
বড় পদে বসলাম,
তখন দৃশ্যত ভাবতে লেগে গেলাম,
মুই কি হনুরে!

বেলাশেষে জীবনের সব পথ পেরিয়ে,
গভীর নিরিখে বুঝিনু,
মুই কিছুই হনু না রে।

লেখক: বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্বব্যাংক ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব।

পাঠকের মতামত

​‘কারণিক ভুল’ নাকি প্রাতিষ্ঠানিক দুর্নীতির কৌশল?

​সরকারি কিংবা বেসরকারি যেকোনো দায়িত্বশীল প্রতিষ্ঠানে নথিপত্রের “ইচ্ছাকৃত ভুল” বা “ইনটেনশনাল মিস্টেক” সাধারণ কোনো অসাবধানতা ...

“​মুদ্রাস্ফীতির জাঁতাকল ও নবম পে স্কেল: সাধারণ মানুষের নাভিশ্বাস এবং অর্থনৈতিক চরম বাস্তবতা”

​সরকারি কর্মচারীদের বেতন-ভাতা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ...

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...