প্রকাশিত: ১৭/০৫/২০২১ ৫:৫৭ পিএম
ফাইল ছবি

ইমাম খাইর, কক্সবাজার

ফাইল ছবি

চুপিসারে স্বেচ্ছায় মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাচ্ছে রোহিঙ্গারা। এ জন্য তারা নানা কৌশলের আশ্রয়ও নিচ্ছে।
গত ২১ দিনে ৫০ টিরও বেশি পরিবার ক্যাম্প ছেড়েছে। ফেরত গিয়ে তারা বাপ-দাদার নিজস্ব ভিটেবাড়িতে বসবাস করছে।
সেখানে তারা বেশ ভালোই আছে। আরো অসংখ্য রোহিঙ্গা পরিবার ইতোমধ্যে বাংলাদেশ থেকে মিয়ানমারে চলে যেতে প্রস্তুতি নিচ্ছে। স্বেচ্ছায় স্বদেশে ফেরত যাওয়ার মনোভাবকে ইতিবাচক নিচ্ছে বেশিরভাগ মানুষ।
বেশ কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলে এসব বিষয়ে জানা গেছে।
তারা বলছে, মিয়ানমার থেকে অনেক পরিবার বিগত বছরগুলোতে বাংলাদেশে আগমন করে। তারা বিভিন্ন শিবিরে বসবাস করে আসছিল। বর্তমানে মায়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের উপরে কোন অত্যাচার নির্যাতন করছে না ভেবে অসংখ্য রোহিঙ্গা পরিবার ইতোমধ্যে বিভিন্ন ক্যাম্প থেকে তাদের নিজস্ব বসতভিটা মায়ানমারে ফেরত যাচ্ছে।
তবে, ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া ও আইন শৃঙ্খলা বাহিনী কড়াকড়ির মাঝেও রোহিঙ্গা কিভাবে পালাচ্ছে, প্রশ্ন অনেকের।
অনুসন্ধানে পাওয়া সুত্র মতে, গত ২১ দিনে প্রায় ৫০ টিরও বেশি রোহিঙ্গা পরিবার বাংলাদেশ থেকে মিয়ানমার চলে গেছে। সেখানে কয়েকটি পরিবারের তথ্য প্রতিবেদকের নিকট পৌঁছেছে। তবে তারা কিভাবে, কোন পথে পালাচ্ছে, তা সংশ্লিষ্টদের অজানা।
বিশ্বস্ত সুত্রের দেয়া তথ্য মতে, গত ১৬ মে রাত ১০টার দিকে ক্যাম্প-১৬ (শফিউল্লাহ কাটা) ব্লকঃএ-৪-এ, ঘর-৫৮৪ এর রোহিঙ্গা মোঃ আয়ুব (৩৬) তার পিতা হাফিজুররহমানসহ পরিবারের চার সদস্যকে নিয়ে ক্যাম্প থেকে পালিয়ে মায়ানমার চলে যায়।
১১ মে সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্প-১৪ (হাকিম পাড়া) ব্লকঃবি-১ এ রোহিঙ্গা অছিউল্লাহ (৫০) (ঘরঃ৩৯৬ এফসিএনঃ২১১৩৮০) পিতা হোসেন এবং আয়েশা বেগম (৩৫) পিতা অছিউল্লাহ ব্লক-বি (ঘরঃ৩৯৭ এফসিএনঃ২১১৩৭৯) পরিবারের ৮ সদস্য ক্যাম্প ছেড়ে যায়।
গত ৯ মে দুপুর ১২টার দিকে ক্যাম্প-৯, ব্লক-সি-৯, এফসিএনঃ১১৩৮৩০ এর ইলিয়াছ (৪২) পিতা শরীফ হোসেনসহ পরিবারের ৮ সদস্য, আবদুর রহমান (২৫) পিতা কালামিয়াসহ ৪জন মিয়ানমার চলে গেছে।
পালংখালিস্থ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১৬ (শফিউল্লাহকাটা)তে বসবাসরত কামাল মোস্তফার (৪০) (ব্লক-এ/১ ঘর-৯৭৫, এফসিএন-২৪৬৭০৯) পরিবারের ৯ সদস্যসহ ১ মে মিয়ানমার চলে যায়।
বালুখালী -১ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৯, ব্লক-সি-১৩ এ বসবাসরত আবদুর রহমান (৩৫), পিতা কালা মিয়া পরিবারের ৫ সদস্যসহ মিয়ানমার চলে যায়।
তার আগে ২৪ মার্চ রাতে ক্যাম্প- ১৬ শফিউল্লাহ কাটার সাবেক সি-ব্লকের হেডমাঝি নুরুল কবির ক্যাম্প ছেড়ে মিয়ানমার পালিয়েছেন।
এছাড়া ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া আরো কয়েকটি রোহিঙ্গা পরিবারের তথ্য পাওয়া গেছে।
তারা হলো- আায়শা খাতুন (৩৬), সন্তান মোস্তফা শেখ (১৪), মোস্তফা আলিমা (১২), মোস্তফা সৈয়দুল (৮), রাজ্জাক (৫), মোস্তফা সালেক (৪), আব্দুল্লাহ শেখ (২), শহিদুল মোস্তফা (৮ মাস)।
এ বিষয়ে অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজার নিকট জানতে চাইলে বলেন, এ সম্পর্কিত কোন তথ্য আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে দেখব।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer