প্রকাশিত: ১১/১০/২০১৭ ৪:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:২৪ পিএম

জসিম মাহমুদ,টেকনাফ ::
মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে সাঁতার কেটে শাহ পরীর দ্বীপ নাফ নদী পাড়ি দিয়ে শাহ পরীর দ্বীপ জেটি ঘাটে পৌছে ১১ রোহিঙ্গা যুবক। সাতাঁরকেটে আসা যুবক হামিদ হোছেন বলেন তারা ১১ জন যুবক সকাল ৭টা সময় মিয়ানমার ওপাড় থেকে সাঁতার কাটা শুরু করে ৯টা ৩০ মিনিটের সময় বাংলাদেশে কোস্ট র্গাড বাংলাদেশের সীমান্ত থেকে তাদের কে উদ্ধার করে শাহ পরীর দ্বীপ জেটিতে নিয়ে আসে।
কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনেরর কমান্ডার লে. জাফর ইমাম সজীব জানান তেলের খালি ড্রাম নিয়ে সাঁতার কেটে ১১ জন বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। এর মধ্য পাঁচ জন নাফ নদীর পাড়ের কাছাকাছি চলে আসলেও অপর ছয় জন দূরে ছিলেন এবং তারা ক্লান্ত হয়ে যান। কোস্টগার্ডের টহল দল তাদের দেখে উদ্ধার করে।
এর মধ্য ১৫ বছরের নিচে তিন শিশু রয়েছে। এরা মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া থেকে নৌযান না পেয়ে সাঁতার কেটে বাংলাদেশে আসছিল। টানা ৩ ঘণ্টা তাদের সাঁতার কাটতে হয়। এদের চিকিৎসা এবং রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করতে বিজিবি কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...