প্রকাশিত: ১৭/০৩/২০২১ ৬:৪১ পিএম

টেকনাফের শাহপুরী দ্বীপ এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে আসা ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনাকালে ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়। আজ বুধবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

লেফট্যানেন্ট কমান্ডার আমিরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মধ্যরাতে টেকনাফের শাহপুরী দ্বীপ এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট এম সালেহ আকরামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় মিয়ানমারের সীমানা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা শাহপুরীর দিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা নৌকাটি না থামিয়ে শাহপরীর সমুদ্র তীরে রেখে নৌকায় থাকা লোকজন দ্বীপ সংলগ্ন প্যারাবনের মধ্যে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে দুটি বস্তায় ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবা ট্যাবলেটসহ নৌকাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। এছাড়া নিয়মিত এ অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...