প্রকাশিত: ১৬/০২/২০১৭ ২:০৯ পিএম
মিয়ানমারে সেনা অভিযানের ফাইল ছবি

বিদেশ ডেস্ক ::

রাখাইন রাজ্যের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিচালিত অভিযান বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মিয়ানমার প্রশাসন। তবে শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে কিছু অঞ্চলে সেনা মোতায়েন করা থাকবে। এই ঘোষণার মধ্য দিয়ে রাখাইন রাজ্যে গত চার মাস ধরে চলা সহিংস অভিযানের সমাপ্তি হতে যাচ্ছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি রাখাইন রাজ্যের একাংশে সন্ত্রাসীদের হামলায় ৯ নিরাপত্তারক্ষী নিহত হওয়ার পরই মূলত মিয়ানমার সেনাবাহিনী তাদের অভিযান শুরু করেছিল। জাতিসংঘের মতে, টানা চার মাস ধরে চলা অভিযানে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আশ্রয় নেয়।

দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চি’র উপর সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মহল থেকে চাপ প্রয়োগ করা হয় রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে। ক্রমাগত চাপের মুখে সু চি’র পরামর্শে সাবেক জাতিসংঘ মহাসচিব কফি আনানের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়। ওই কমিশন ঘটনা তদন্তে মিয়ানমারের রাখাইন এবং বাংলাদেশের টেকনাফে যায়।

এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে রাখাইনে রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মিয়ানমারের সেনাবাহিনীকে দোষারোপ করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর সদস্যরা রাখাইন রাজ্যে ধর্ষণ, হত্যা, লুণ্ঠন এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছে বলেও বলা হয় জাতিসংঘের পক্ষ থেকে। যদিও মিয়ানমার সরকারের পক্ষ থেকে সকল অভিযোগ অস্বীকার করা হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...