প্রকাশিত: ২৫/০৮/২০১৭ ২:৪৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৭ পিএম
গত বছর আজকের এই দিনে মিয়ানমার থেকে নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা

উখিয়া নিউজ ডটকম::

মিয়ানমার থেকে নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। বৃহস্পতিবার রাতে রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ চেকপোস্টে হামলার পর বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমানা অতিক্রম করার সময় ১৪৬ রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা। ফেরত পাঠানো এসব রোহিঙ্গাদের বেশির ভাগ নারী, শিশু ও বৃদ্ধ বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২নং বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জমাদ্দার।

তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত নাফ নদী পার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ১৪৬ জন নারী, পুরুষ ও শিশুদের আটক করে মানবিক সহায়তায় পুনরায় স্বদেশে ফেরত পাঠায়। ফেরত পাঠানো রোহিঙ্গাদের মধ্যে কোনও যুবক নেই। শুধু বৃদ্ধ পুরুষ, নারী ও শিশুরা রয়েছে।’

বিজিবির এই কর্মকর্তা ফেরত পাঠানো রোহিঙ্গাদের বরাত দিয়ে বলেন, ‘গত রাতে রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি হয়েছে। এতে ১৮টি সেনাবাহিনীর চৌকিতে হামলা করা হয়েছে। এ কারণে এসব রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয়ের জন্য ছুটে আসছে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরীণ এলাকায় সন্ত্রাসীদের সমন্বিত হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর তার দায় চাপানো হয় রোহিঙ্গাদের ওপর। এ ঘটনায় ঘরহারা হয় ৩০ হাজার মানুষ। পালাতে গিয়েও গুলি খেয়ে মৃত্যু হয়েছে তাদের। মৃত্যুর ভয়ে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে ৭০ হাজার রোহিঙ্গা। এসব রোহিঙ্গারা এখনো টেকনাফের লেদা, নয়াপাড়া, শামলাপুর ও উখিয়ার কুতুপালং ও বালুখালীর ক্যাম্পে অবস্থান করছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer