প্রকাশিত: ১২/০৮/২০১৬ ৯:৩৯ এএম

bd20160812093648উখিয়া নিউজ ডেস্ক ::

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ৯২ জেলেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সরকার। মিয়ানমারের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের ক্ষমা করেছে বাংলাদেশ। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ডিসেম্বরে এই জেলেরা মাছ ধরার ১২টি নৌকাসহ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করেছিলেন। বাংলাদেশ কর্তৃপক্ষ অবৈধ অনুপ্রবেশের দায়ে জেলেদের আটক করে। ঢাকায় মিয়ানমার দূতাবাসকে এ গ্রেফতারের বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ায় অবহিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছরের ২৩ জুন ঢাকায় মিয়ানমারের দূতাবাস এ জেলেদের সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্যে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, এ জেলেদের জিপিএসের মত সীমানা নির্ধারনী সরঞ্জাম না থাকায় অসাবধানতাবশত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের আগস্ট ও ২০১৬ সালের জুলাইয়ে বাংলাদেশের ২২ জেলেকে মুক্তি দিয়েছিল মিয়ানমার কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

 

ছাত্রদলের দুঃসময়ের কাণ্ডারি মামুনকে মূল্যায়নের দাবি

উখিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতিতে ত্যাগ, তিতিক্ষা ও দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রমের দৃশ্যমান প্রতিচ্ছবি হিসেবে আব্দুল্লাহ আল-মামুনকে ...