উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/০৯/২০২২ ৪:৫৭ পিএম

সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে চায় না, শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রোববার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়ালিডং পাহাড়ে মাসখানেক ধরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সংঘর্ষ ও গোলাগুলি চলছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি এরই মধ্যে কয়েকবার বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কী জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা তো যুদ্ধ করতে চাচ্ছি না। আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করবো। আজকের সিচুয়েশন সেখানে গোলা-বারুদ কমে গেছে।’

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘গতকাল (শনিবার) আমি বলেছি, বাবুল আক্তার একজন চতুর ব্যক্তি। আমি আর কিছু বলিনি। অভিযোগ উঠেছে, সেটা তদন্ত হবে, এর বাইরে আমরা কিছু করতে পারবো না। তদন্তে যদি সঠিক ব্যবস্থা হয় আমরা সেটা দেখবো। সঠিক না হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবো।’

গত বছর দুর্গাপূজা ঘিরে কুমিল্লায় অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সামনে নির্বাচন। এবার দুর্গাপূজা ঘিরে আলাদা করে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না— জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘আজ মিটিং সেই কারণেই। দ্বিতীয় কথা হলো বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে থাকবে। সবাই যার যার ধর্ম পালন করবে। আমাদের প্রধানমন্ত্রীর যে উক্তি ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশে সেটাই চলে আসছে। সবার মধ্যে সম্প্রতিভাবটা যেন অটুট থাকে, সেজন্য আমাদের প্রচেষ্টা। আজকের মিটিংয়ের উদ্দেশ্যও সেটা।’

পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা সংস্থাগুলোর কোনো তথ্য আছে কি না— এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা সংস্থার আমাদের কাছে তেমন কোনো খবর নেই। কোনো খবর পেলে নিরাপত্তা বাহিনী সেভাবে ব্যবস্থা নেবে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...