প্রকাশিত: ২০/০৪/২০১৭ ৫:৩১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক;;
মিয়ানমারের সঙ্গে নৌ যোগাযোগ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চোরাচালানের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোরাচালানিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন। চোরাচালানিরা যত শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড চোরাচালান রোধে নদী পথে অভিযান পরিচালনা করছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।’

তিনি আরো বলেন, ‘চোরাচলানিরা দেশ ও জাতির শত্রু। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অতিউৎসাহী হয়ে কেউ কারো বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ করছে কি না তাও যাচাই করা হচ্ছে। ’

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer