প্রকাশিত: ১৮/০২/২০১৭ ১১:০০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের শরণার্থীদের স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশে সাময়িক আবাসন ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী। খবর বাসসের। শেখ হাসিনা বলেছেন, বলপূর্বক বিতাড়িত মিয়ানমারের নাগরিকদের ইস্যুটি মানবিক দৃষ্টিকোণ থেকে নিয়েছে বাংলাদেশ। কিন্তু, গুরুত্বপূর্ণ পর্যটন শহর কক্সবাজারে তাদের অবস্থান ও কর্মকান্ড পরিবেশ, স্যানিটেশন ব্যবস্থা ও প্রাকৃতিক অবস্থা বিনষ্ট হওয়ার কারণ হচ্ছে। অমানবিক পরিবেশে থাকতে বাধ্য হচ্ছে তারা। এই প্রেক্ষিতে জার্মানি ও অন্যান্য দেশের সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ কারণে, বাংলাদেশ সরকার তাদেরকে সকল পুর সুবিধা দিয়ে উন্মুক্ত ও স্বাস্থ্যকর এলাকায় স্থানান্তর করতে চায়।’
মার্কেলের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে এছাড়াও দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি এবং সম্পর্কোন্নয়নের সম্ভাবনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রী প্রেসসচিব এহসানুল করিম সংবাদকর্মীদের এসব তথ্য জানান।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer