প্রকাশিত: ২৮/০৩/২০১৮ ৪:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৩ এএম

ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ইউ উইন মিন্ত নির্বাচিত হয়েছেন। দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী মিন্তকে বুধবার দশম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে পার্লামেন্ট।

এক সপ্তাহ আগে দেশটির প্রেসিডেন্ট ইউ হতেইন কিয়াও বিশ্রামের প্রয়োজনীয়তা উল্লেখ করে পদত্যাগ করেন।

মিয়ানমারের পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের মোট ৬৩৬ ভোটের মধ্যে ৪০৩ ভোট পেয়েছেন উইন মিন্ত। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের সাবেক এ স্পিকার ছাড়াও ইউ মিন্ত সোয়ে ও ইউ হেনরি ভ্যান থিও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ইউ মিন্ত সোয়ে ২১১ ভোট এবং ইউ হেনরি থিও ১৮ ভোট পেয়েছেন।

রাষ্ট্রীয় উপদেষ্টা ও ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডির) প্রধান অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নবনির্বাচিত প্রেসিডেন্ট উইন মিন্ত। ২০১২ সাল থেকে তিনি পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকারের দায়িত্ব পালন করেন।

তবে ডি ফ্যাক্টো প্রেসিডেন্ট হিসেবে সু চি দায়িত্ব পালন করায় মিয়ানমারের নির্বাচিত প্রেসিডেন্টের পদ বা ভূমিকা মূলত আনুষ্ঠানিক। শারীরিক সমস্যা বাড়তে থাকায় গত সপ্তাহে প্রেসিডেন্ট হতেইন কিয়াও পদ থেকে সরে দাঁড়ান।

পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে সাত দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। বুধবারের ভোটাভুটিতে অংশ নেয়া তিন প্রতিযোগীই দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট। পদ শূন্য হওয়ায় গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট উইন মিন্তকে (৬৬) অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়।

সু চি নেতৃত্বাধীন মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দল এনএলডির দীর্ঘদিনের সদস্য উইন মিন্ত। সু চির অনুগত হিসেবে মনে করা হয় তাকে।

সূত্র : দ্য ইরাবতি, বিবিসি।

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...
Single Page Footer