ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/১২/২০২৫ ১:৫৮ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ১৬শ’ পিস ইয়াবা সহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান।

এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উখিয়ার কুতুপালং ১ ইষ্ট ডি-৩ ব্লকের বাসিন্দা নুর আলমের ছেলে মোঃ মোজাম্মেল (২৫),একই রোহিঙ্গা ক্যাম্পে ডি-৫ ব্লকের বাসিন্দা মোঃ আমিন এর ছেলে মোঃ আরাফাত (২৩) ও মোহাম্মদ আমিন এর ছেলে আজমল হোসেন (৩০)।

রোববার বিকালে উখিয়ার কুতুপালং ইষ্ট-১ ও ওয়েস্ট এর বিভিন্ন সাব ব্লকে এ অভিযান চালানো হয়।সোমবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer