মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ০৮/১২/২০২৫ ৭:১৫ পিএম , আপডেট: ০৮/১২/২০২৫ ৭:১৬ পিএম

কক্সবাজার দক্ষিণ বন বিভাগ সরকারি গাড়িচালক রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (টেকনাফ ও উখিয়া) দায়িত্বপ্রাপ্ত মো. মনিরুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটির অন্য দুই সদস্য হিসেবে সংশ্লিষ্ট দপ্তরের আরো দুই কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এরআগে, গত ৬ ডিসেম্বর ‘ড্রাইভারে ‘জিম্মি’ কক্সবাজার দক্ষিণ বন বিভাগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর প্রকাশিত ওই সংবাদে রঞ্জন কুমার মজুমদারের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৭ বছর ধরে একই দপ্তরে কর্মরত থাকার সুযোগে তিনি পাহাড় কাটা, গাছ কাটা, বালু উত্তোলন, ফার্নিচার কারবারিদের ‘লাইন পাস’ নিশ্চিত করা, বিভাগের অভিযানের গোপন তথ্য পাচার এবং অপরাধীদের নিকট থেকে মাসোহারা নেওয়ার মতো অভিযোগে জড়িত। এমনকি তার প্রভাবশালী অবস্থানের কারণে বিভাগের অনেক কর্মকর্তা পর্যন্ত তাকে ভয় করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন বলেন, সংবাদে প্রকাশিত অভিযোগ আমরা গুরুত্বসহকারে গ্রহণ করেছি। ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে করণীয় হিসেবে কঠোর বিভাগীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...