প্রকাশিত: ০৪/০৯/২০১৯ ৩:১০ পিএম

নাফনদী দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী-বিজিপির চার সদস্যকে আজ হস্তান্তর করা হয়েছে।
বান্দরবানের ঘুমধুম সীমান্তে আজ দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারের ৪ বিজিপি সদস্য হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

তিনি জানান, আজ দুপুর আটক চার বিজিপি সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২৫ আগস্ট রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদী পয়েন্ট থেকে এ চার সদস্যকে আটক করে বিজিবি। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তারা বিজিপি সদস্য বলে স্বীকার করেন। এসময় তাদের ব্যবহৃত একটি স্পিডবোট, অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...