আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮/০২/২০২৪ ৬:৫২ পিএম

রোহিঙ্গা সংকট ও মিয়ানমারে চলমান অস্থিরতার জন্য প্রতিবেশী দেশগুলোতে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ বিষয়ে ভারত ও বাংলাদেশকে সতর্ক করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক শীর্ষ পর্যায়ের বৈঠকে লু বলেন, মিয়ানমার পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সামনের দিনগুলোতে এই সংকট আরও বাড়তে পারে। এ বিষয়ে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মিয়ানমার ও শরণার্থী সংকট বাংলাদেশ ও ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মন্তব্য করেন লু।

এই পরিস্থিতিতে সংকট সমাধানে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এই সংকটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে বলে জানান লু। অস্থিতিশীলতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে সমর্থন করবে ওয়াশিংটন।

এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে ঢাকা উদারতা দেখিয়েছে। শরণার্থীদের দেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো একযোগে কাজ করবে বলে জানান ডোনাল্ড লু। সূত্র: হিন্দুস্তান টাইম্স

পাঠকের মতামত

জাতিসংঘ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুকের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জাতিসংঘ ...

রোহিঙ্গাদের ‘রাখাইনের বাঙালি’ দাবি করে মিয়ানমারের বিবৃতি কী বার্তা দিচ্ছে

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারও ‘বাঙালি’ দাবি করে নতুন একটি ...

বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer